আপডেট : ০৩ April ২০২৪
বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের চাল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৪৬২১ গরীব-অসহায় পরিবারের মাঝে পবিত্র নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজের শ্রেণীকক্ষে এ চাল বিতরণ উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান। নন্দীগ্রাম পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে এ চাল বিতরণকালে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান, প্যানেল মেয়র সাইফুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, ওয়ার্ড কাউন্সিলর সাইদুল ইসলাম মিলন, আকরাম হোসেন, জুলফিকার আলী, শাহিরুল ইসলাম, আখতারুজ্জামান উজ্জ্বল, খোরশেদ আলম, রফিকুল ইসলাম অপু, সেলিনা বেগম নুরুন্নাহার মিষ্টি, ববিতা বেগম, ট্যাগ অফিসারবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১