বাংলাদেশের খবর

আপডেট : ০৭ April ২০২৪

নওগাঁয় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


নওগাঁ প্রতিনিধি:

নুরেফা বেগম (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহাদেবপুর থানা পুলিশ। নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের সুলতানপুর শিবগঞ্জ উত্তরপাড়া গ্রামের খোরশেদ আলমের মেয়ে। শনিবার বিকেলে থানা পুলিশ তার বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত নুরেফার বাবা খোরশেদ আলম জানান, মান্দা উপজেলার বৈদ্যপুর গ্রামের জাহাঙ্গীর আলমের সাথে তার বিয়ে হয়। জান্নাতুল (৮) ও জেরিন (৬) নামে তাদের দুটি মেয়ে রয়েছে। ছয় মাস আগে জাহাঙ্গীর দুই মেয়েকে নিজের কাছে রেখে নুরেফাকে তালাক দেয়। তখন থেকে নুরেফা বাবার বাড়িতে থাকে।

গত মঙ্গলবার নুরেফা তার মেয়েদের দেখতে বৈদ্যপুর গেলে জাহাঙ্গীর তাকে মারপিট করে তাড়িয়ে দেয়। শনিবার সকালে বাড়িতে কেউ না থাকার সুবাদে নুরেফা বারান্দার চালের বাঁশের সাথে ওড়না দিয়ে ফাঁস দেয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, এব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১