আপডেট : ১৫ April ২০২৪
স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএলে টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মোট ছয় ম্যাচ খেলে মাত্র একটিতে জয় কোহলি-ফাফদের। নিজেদের সপ্তম ম্যাচে শক্তিশালী সানরাইজার্স হায়দ্রবাদের মুখোমুখি হয়েছে বেঙ্গালুরু। সোমবার (১৫ এপ্রিল) ঘরের মাঠে টস জিতে হায়দ্রবাদকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বেঙ্গালুরু। এই ম্যাচ দিতে জয়ে ফিরতে চান কোহলিরা। বেঙ্গালুরুর একাদশ: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পাতিদার, সৌরভ চাওহান, মাহিপাল লোমরোর, উইল জ্যাক, রিস টপলে, বিজয় কুমার, দীনেশ কার্তিক (উইকেটকিপার), যশ দয়াল, ও লকি ফার্গুসন। হায়দ্রাবাদ একাদশ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা, এইডেন মার্করাম, এনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), আবদুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, নিতিস কুমার রেড্ডি, উনাদকাট ও নাতারাজান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১