বাংলাদেশের খবর

আপডেট : ১৮ April ২০২৪

দুই নদীতে অভিযান ট্রলার সহ জাল জব্দ


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে অবৈধ মশারী জাল সহ ট্রলার জব্দ করা হয়েছে। জেলা মৎস্য অফিসার রিপন কান্তি ঘোষের নেতৃত্বে নৌ ও থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দকৃত জাল বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমানের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। ট্রলার নিলামে বিক্রি করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১