আপডেট : ২২ April ২০২৪
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: গতকাল সোমবার ভোরে বগুড়া নগরবাড়ি মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা নামক স্থানে ঢাকাগামী সি-লাইন এক্সপ্রেক্স একটি গাছের সাথে ধাক্কা লেগে একজন নিহত ও তিনজন আহত হয় । এসময় স্থানীয় এলাকাবাসি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে । এসময় হাসপাতালে নেয়ার পথে পাবনা জেলার সুজানগর থানার মাধপুর গ্রামের আল –আমিন (২৪) মারা যায় তার পিতার নাম রাশেদুল ইসলাম বাবু। হাইওয়ে থানার টিআই মনিরুল ইসলাম জানান, পাবনা থেকে ছেড়ে আসা সি-লাইন বাসটি দ্রুত বেগে যাবার সময় উপজেলার টেটিয়ার কান্দা নামক স্থানে এসে একটি গাছের সাথে ধাক্কা লাগে এসময় বাসের ছাদ উপড়ে যায় । এ ঘটনায় আল-আমিন নামে এক যুবক মারা যায় এবং ৩/৪ জন গুরুতর আহত হয় । এদিকে স্থানীয় এলাকাবাসি জানায়,চালক ঘুমে থাকার কারনে এ দুর্ঘটনাটি ঘটেছে ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১