বাংলাদেশের খবর

আপডেট : ২২ April ২০২৪

বগুড়ার কাহালুতে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন এমপি তানসেন


কাহালু( বগুড়া) প্রতিনিধি:

কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার কাহালুতে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। ২২ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাহালুর আয়োজনে ৩ দিন ব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাহালু - নন্দীগ্রাম এলাকার জাতীয় সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক কৃষিবিদ মতলুবর রহমান, কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন কবিরাজ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ মীর কাশিম আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান চৌধুরী, কাহালু থানার এস আই মহিউদ্দিন প্রমুখ। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি ২৩/২৪ খরিফ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন। প্রধান অতিথি কৃষি মেলায় স্থান পাওয়া ১৪টি স্টল ও কৃষি প্রযুক্তি সবজি বাগান পরিদর্শন করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১