আপডেট : ২২ April ২০২৪
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ছয় জন হয়েছেন চেয়ারম্যান প্রার্থী। যারা প্রার্থী হয়েছেন সকলেই মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে রয়েছেন-বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ, প্রয়াত উপজেলা চেয়ারম্যান জগলুলর হালদার ভুতুর পুত্র সদ্য পদত্যাগ করার দিঘিরপাড় ইউপি চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম হালদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমানের পুত্র মো. গোলাম রাব্বানী শান্ত, সাবেক ভাইস চেয়ারম্যান মো. রাহাত খান রুবেল, জেলা পরিষদের সাবেক সদস্য মো. মহবুর রহমান এবং কামারখাড়া ইউপির সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক দপ্তরি । এছাড়া টঙ্গীবাড়ীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন তিনজন। এরা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান নাহিদ খান, উপজেলা যুব লীগ সভাপতি রেজাউর রহমান ডিউক ও সাবেক ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ শেখ । মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন চার জন। তারা চার জন্যই টঙ্গীবাড়ীর বধূ। তাদের নির্বাচনী পদচারণায় মুখরিত সমগ্র উপজেলা। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাসিমা আক্তার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এমিলি পারভীন, তাঁর কন্যা ফারজানা হোসেন লিজা ও সাবেক জেলা পরিষদ সদস্য আকলিমা আক্তার।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১