আপডেট : ২৩ April ২০২৪
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে লঞ্চে উঠতে গিয়ে সিঁড়ি থেকে পানিতে পড়ে আল ইসলাম (৩০) নামের জার্মান প্রবাসী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় নিহত আল ইসলাম ভৈরব চন্ডিবের এলাকার বিশিষ্ট ব্যবসায়ী , ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলাউদ্দিনের ছেলে। জানা যায় দেড় বছর আগে আল ইসলাম স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষার জন্য জার্মানে গিয়েছিলেন। গত ঈদুল ফিতরের পূর্বে পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য তিনি দেশে এসেছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব নৌ পুলিশ ইউনিট ও ফায়ার সার্ভিসের কর্মীরা ৪০ মিনিট চেষ্টা করে মুমূর্ষু অবস্থায় আল ইসলাম কে নদী থেকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভৈরব নৌ পুলিশ ইউনিটের উপ পরিদর্শক রফিকুল ইসলাম সংবাদ মাধ্যম কে জানান রাত ৮ টা ৪০ মিনিটের সময় উক্ত দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় ডুবুরি মাধ্যমে চেষ্টা চালিয়ে ৪০ মিনিট পর ঐ যুবককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।
স্থানীয় সূত্রে জানা যায় সোমবার ২২ এপ্রিল রাত আটটার দিকে ভৈরব বাজার লঞ্চঘাটে এই দুর্ঘটনাটি ঘটেছে। সোমবার রাতে বন্ধুদের সাথে নদীর পাড়ে আড্ডা দিতে গিয়ে আল ইসলাম লঞ্চে উঠার সময় পা পিছলে নদীতে পড়ে যায়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১