আপডেট : ২৩ April ২০২৪
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে নিরাপদ স্বাস্থ্য প্রকল্পের নামে ভয়ংকর প্রতারণার অভিযোগে সেইফ হেলথ নামের এক ভুয়া প্রতিষ্ঠানের মহাপরিচালক হোমিও চিকিৎসক মুহাম্মদ মনিরুল আলম কে প্রতারণার শিকার শিক্ষার্থীরা তাকে আটক করে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট গেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৬৫ হাজার টাকা জরিমানা ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। স্থানীয় সূত্রে জানা যায় উক্ত প্রতারক হাসিনা অল্টারনেটিভ মেডিকেল এইচ.এম.এ ট্রেনিং ফাউন্ডেশনের নামে গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে গতকাল ২২ এপ্রিল (সোমবার) বিকেলে শিক্ষার্থী ও জনতা মুহাম্মাদ মনিরুল আলমকে ধরে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শামীম হুসাইনের কাছে নিয়ে আসে ।পর ভর্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুল আলমের সাথে কথা বলেন ও তার কাগজপত্র দেখে ভুয়া প্রতারক মনে হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ধারা-৪৪ (মিথ্যা বিজ্ঞাপন দিয়ে জনগণের সঙ্গে প্রতারণার অপরাধে) মনিরুল আলমকে ৬৫ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, হোমিও চিকিৎসক মুহাম্মাদ মনিরুল আলম ২০১৪ সাথ থেকে অল্টারনেটিভ স্বাস্থ্য সেবা প্রকল্পের নামে বিভিন্ন জেলায় তরুণ-তরুণীদের পল্লি চিকিৎসক প্রশিক্ষণের কথা বলে টাকা নিচ্ছিল। গত বছরে ১ লা জুন বাজিতপুরে সেইফ হেলথের অফিস উদ্বোধন করে । বড় অঙ্কের বেতনে নিশ্চিত চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে । এই সময় তিনি শিক্ষার্থীদের কাছ থেকে সাড়ে ৩ হাজার থেকে ১১ হাজার টাকা নেন । এর বিনিময়ে শিক্ষার্থীদেরকে ব্যাগ, খাতা , কলম, কোর্ড ফাইল, এ্যাপরোন, বই, বিপি মিশিন ডায়াভেটিস পরীক্ষার মিশিন, তার্মো মিটারসহ বিভিন্ন মালামাল দেন বলে জানা যায়। সেইফ হেলথে প্রশিক্ষণ নিতে আসা শাবনাজ আক্তার রিতু নামের এক শিক্ষার্থী গণ মাধ্যম কে জানান, আমি একজন রেজিস্টার প্রাপ্ত নার্স , তাদের বিজ্ঞাপন দেখে বড় অঙ্কের বেতনে চাকরি পাওয়ার আশায় এই প্রতিষ্ঠানকে সাড়ে ১০ হাজার টাকা প্রশিক্ষণের জন্য দেই। টাকা দেওয়ার পর থেকে তাদের কার্যকলাপে আমার সন্দেহ হতে থাকে । সেইফ হেলথ প্রকল্পের মহাপরিচালক ডাঃ মুহাম্মদ মনিরুল আলম নিজেকে অনেক বড় ডাক্তার বলে প্রচার প্রচারণা করে আসছিলেন। তিনি সহজ শর্তে চাকরির দেওয়ার কথা বলে বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। ভুয়া ও প্রতারণায় অভিযুক্ত ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রাপ্ত সেইফ হেলথের মহাপরিচালক মুহাম্মদ মনিরুল আলম বলেন, সুরক্ষিত স্বাস্থ্য সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা বিভিন্ন মেয়াদি পল্লি চিকিৎসক প্রশিক্ষণ দেই প্রশিক্ষণ শেষে তাদেরকে চিকিৎসা সরঞ্জামাদি ও বই দেই সে জন্য তাদের কাছ থেকে টাকা নেই । বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম সত্যতা নিশ্চিত করে জানান, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে জনগণের সঙ্গে প্রতারণার অপরাধে বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শামীম হুসাইন মনিরুল আলমকে ৬৫ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে বাজিতপুর থানায় পাঠালে বাজিতপুর থানা পুলিশ উক্ত আসামি কে জেল হাজতে প্রেরণ করে।
চাকরি দেওয়ার নাম করে ফাঁদে ফেলে বাজিতপুর, নিকলী, কটিয়াদী, অষ্টগ্রামের সহজ সরল ১৩৫ জন তরুণ-তরুণী কাছ থেকে প্রায় সাত লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার নিয়েছে ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১