বাংলাদেশের খবর

আপডেট : ২৪ April ২০২৪

শিবালয় উপজেলা ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি


শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি:

তীব্র তাপদাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে ছাত্রলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিবালয় উপজেলা ছাত্রলীগ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। বুধবার উপজেলা স্টেডিয়াম মাঠ এলাকায় এ কর্মসূচির উদ্বোধনকালে ছাত্রলীগ আহ্বায়ক কমিটিসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিবালয় উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক নাজমুল ইসলাম জনি জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তনুযায়ী সরকারের কৃষি বিভাগের নির্দেশনা ও সহযোগিতায় উপজেলার বিভিন্ন স্থানে নানা প্রজাতির এক হাজার বৃক্ষরোপণের কাজ শুরু হয়েছে। উপজেলা ছাত্রলীগের সকল ইউনিট এ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি যথা সময়ের মধ্যে বাস্তবায়ন করবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১