বাংলাদেশের খবর

আপডেট : ২৫ April ২০২৪

নওগাঁর পোরশায় ৩ দোকান পুড়ে ছাই


নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পোরশা নোচনাহার বাজারে কাপড় ও স্টেশনারিসহ তিনটি দোকান আগুনে পুড়ে ছাই। বৃহস্পতিবার (২৫ এপ্লিল) সকালে উপজেলার নোচনাহার বাজারে রমজান মার্কেটের নাজমুল ইসলামের নাজমুল স্টোর, মেহেদী হাসানের মদিনা আতর হাউজ ও স্টেশনারি এবং আমিনুল ইসলামের আমিনুল ক্লোথ স্টোর নামের তিনটি দোকানে আগুন লেগে পুড়ে গেছে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে আগুন লেগে দোকান তিনটির মালামাল পুড়ে যায়। এসময় মদিনা আতর হাউজের মালিক মেহেদী হাসান আহত হয়। তার শরীরের বিভিন্ন জায়গা পুড়ে যায়। আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পোরশা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত টিম লিডার মাসুদ রানা জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে লাগা আগুনে দোকান তিনটিতে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

এসময় তারা ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর ফলে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে তিনি জানান


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১