বাংলাদেশের খবর

আপডেট : ২৮ April ২০২৪

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ইয়াবা হেরোইনসহ গ্রেফতার -৬


ময়মনসিংহ:

ময়মনসিংহের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ শীর্ষ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। গত শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পৃথক পৃথক অভিযানে গ্রেফতারকৃত ৬ মাদক ব্যবসায়ী কাছ থেকে উদ্ধার করা হয় ৩৩ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট।

রবিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি ফারুক হোসেন জানান গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১