বাংলাদেশের খবর

আপডেট : ২৮ April ২০২৪

মাধবপুরে পৌর পরিষদ ও পৌর সার্ভিস এসোসিয়েশন এর কর্মবিরতি


মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা:

হবিগঞ্জের মাধবপুর পৌর পরিষদ ও পৌর সার্ভিস এসোসিয়েশন কর্মবিরতি ঘোষণা করেছে। সরকারি টোল আদায়ে বাধা প্রদান এবং পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রবিবার (২৮ এপ্রিল) সকাল থেকে মাধবপুর পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীরা এ কর্মবিরতি শুরু করে। এতে বিপাকে পড়েছে সেবা নিতে আসা পৌরসভার নাগরিকরা।

এ ব্যাপারে মাধবপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মানিক জানান, গত বৃহস্পতিবার দুপুরে সরকারি টোল আদায়ের সময় কিছু সন্ত্রাসী হামলা করে মাধবপুর পৌরসভার তিনজন কাউন্সিলর ও চারজন কর্মকর্তা কর্মচারীকে আহত করে। বিষয়টি আমাদের অভিভাবক জেলা প্রশাসক মহোদয় সমাধানের চেষ্টা করছেন। সমস্যার সমাধান হলে আমরা আবার কাজ শুরু করবো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১