বাংলাদেশের খবর

আপডেট : ২৮ April ২০২৪

গলাচিপায় বৃষ্টির জন্য নামাজ আদায়


গলাচিপা পটুয়াখালী) প্রতিনিধি:

গলাচিপায় তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সকাল থেকেই তাপমাত্রার পারদ উঠতে শুরু করায় চরম বিপাকে পড়েছেন সব শ্রেণীর মানুষ। তাই বৃষ্টির আশায় পৌরসভার জৈনপুরী খানকার মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন পৌরবাসী।

রোববার (২৮ এপ্রিল) সকাল ১০ টার সময় বৃষ্টির আশায় পৌরসভার জৈনপুরী খানকার মাঠে খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয় বিশেষ এই নামাজ। এতে অংশগ্রহণ করেন পৌরসভার পাঁচ শতাধিক মুসল্লি।

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন কাজী জামে মসজিদের ইমাম হুমায়ুন কবির। এ বিষয়ে ইমাম হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে রয়েছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত।

কয়েকদিনের টানা দাবদাহে জরুরি প্রয়োজনে বাইরে বের হলেও অতিরিক্ত তাপের কারণে বেশি সময় বাইরে থাকা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১