বাংলাদেশের খবর

আপডেট : ২৯ April ২০২৪

নড়াইলে মাইজপাড়া ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে চেয়রম্যান হলেন সফুরা খাতুন বেলি


নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে আনারস প্রতীকে ৫ হাজার ২২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সফুরা খাতুন (বেলী)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: জিল্লুর রহমান (টেবিল ফ্যান) প্রতীক পেয়েছেন ২ হাজার ৭৮০ ভোট।
রবিবার সন্ধ্যায় বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমাদ।

এদিন সকাল ৮টায় শুরু হয় ভোট গ্রহন। বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। ৬ জন প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ইউনিয়নের ৯টি কেন্দ্রের ভোটার সংখ্যা ছিল ১৯ হাজার ৭৬৯ জন।

উল্লেখ থাকে এ ইউনিয়ন পারষদ চেয়ারম্যান জসীম মোল্যা গত ৫ ফেব্রুয়ারি দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণে পদটি শূন্য হলে এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এ উপ-নির্বাচনে মারা যাওয়া ইউপি চেয়ারম্যান জসীম মোল্যার স্ত্রী সফুরা খাতুন বেলী (আনারস) প্রতীকে নির্বাচন করেন। এবং তিনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১