আপডেট : ০১ May ২০২৪
ক্রীড়া ডেস্ক: মিচেল মার্শকে অধিনায়ক করে টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে আইপিএলে অবিশ্বাস্য পারফরম্যান্স করেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি জেইক ফ্রেজার-ম্যাগার্কের। সেই সাথে সুযোগ পাননি অস্ট্রেলিয়ার প্রজন্মসেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। আগামী ১ জুন থেকে, ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিজ্ঞদের ওপর ভরসা রেখে দল সাজিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এদিকে, স্পিনার অ্যাস্টন অ্যাগারকে বিশ্বকাপ দলে রেখেছে নির্বাচকেরা। তাছাড়া চতুর্থ পেসার হিসেবে সুযোগ পেয়েছেন নাথান এলিস। বাকি তিন পেসার হলেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স। টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে আছেন ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। অন্যদিকে, মিডল অর্ডারে রয়েছেন ম্যাথু ওয়েড, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টায়নিস। অস্ট্রেলিয়া বিশ্বকাপ স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইংলিস, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, টিম ডেভিড, মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজলউড ও প্যাট কামিন্স।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১