বাংলাদেশের খবর

আপডেট : ০১ May ২০২৪

ধামরাইয়ে মে দিবস পালিত, র‍্যালি ও সভা অনুষ্ঠিত


ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

দুনিয়ার মজদুর এক হও এই শ্লোগানকে সামনে রেখে ধামরাই উপজেলার ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগ ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার প্রথমে তারা র‍্যালি বের করে। র‍্যালিটি ধামরাই পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর কাছে সভা করে। এতে ধামরাই ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ওসমান গনি, সহ-সভাপতি সাইদুর রেজা, যুগ্মসাধারণ সম্পাদক ফয়সাল খান, সাংগঠনিক সম্পাদক মাহবুব লাল চান,দপ্তর সম্পাদক রাফিজুর ইসলাম, বিনোদন মুলক সম্পাদক আশুতোষ ও সদস্য কাসেম সহ উক্ত সমিতির সদস্য বৃন্দ। এছাড়া বিভিন্ন সংগঠন মে দিবস পালন করছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১