বাংলাদেশের খবর

আপডেট : ০২ May ২০২৪

পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ


পূর্বধলা,(নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজ (০২মে) বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মাঝে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদ পারভেজ এ প্রতীক বরাদ্দ করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ১১ এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৬ জন সহ মোট ২১জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন।

এতে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন (ঘোড়া),উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মাসুদ আলম তালুকদার টিপু (আনারস), জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল (মটর সাইকেল),ও শিল্পপতি আসাদুজ্জামান নয়ন (দোয়াত কলম)।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার,(গ্যাস সিলিন্ডার) সাবেক ছাত্রলীগ নেতা মোঃ হারুন অর রশীদ (টিভওয়েল), উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সুকান্ত রঞ্জন সরকার (চশমা), ঘাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আর্শাদ মিয়া (মাইক), হাফেজ আব্দুল্লাহ আল আলী (বই), ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আকাইদুল ইসলাম (উড়োজাহাজ), জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফরহাদ হাসান শরাফ (পালকি) , , উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো: শহিদুল ইসলাম শহিদ (তালা), উপজেলা যুবলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম (আইসক্রিম), জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ শহিদুল ইসলাম শহিদ (টিয়া পাখি) ও শফিউল ইসলাম (বৈদ্যুতিক বাল্প)।

মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) বতর্মান মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন সুলতানা সুমি আকন্দ (সেলাই মেশিন), জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান মনি রানী কর্মকার (হাঁস), নমিতা রানী পাল (প্রজাপতি), মুক্তিযোদ্ধার সন্তান মোছা: সাফিয়া খাতুন (কলস), শারমীন আক্তার (পদ্ম ফুল) ও রোজিনা আক্তার (ফুটবল) মার্কা পেয়ে প্রতিদ্বন্দ্বী করবেন।

২য় দফার এই নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হবে আগামী ১৯ই মে। ২১ই মে সকাল থেকে বিকেল পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১