বাংলাদেশের খবর

আপডেট : ০২ May ২০২৪

নওগাঁয় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মহাদেবপুর থেকে দুই কেজি ৬শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারকৃত হলেন, উপজেলার গোপাল কৃষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৪) এবং সুলতানপুর গ্রামের মৃত মমতাজের ছেলে আব্দুল আলিম (২১)। বৃহস্পতিবার (২মে) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার ১মে বিকেল সাড়ে ৪টার দিকে মহাদেবপুর থানার শেরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার শরিফুল একজন চিহ্নিত মাদক কারবারি। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে সহযোগী আব্দুল আলিম এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র‌্যাব-৫ এর গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।

এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় জেলার মহাদেবপুর থানার শেরপুর এলাকায় র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের বহনকৃত মোটর সাইকেলের একটি ব্যাগ তল্লাশি করে উক্ত পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকসেবী ও মাদক কারবারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১