আপডেট : ০৩ May ২০২৪
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ জন গ্রেফতার। পুলিশ জানায় কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ)মোঃ জুয়েল মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার ০২ মে বিকাল ৪.১৫ মিনিটের সময় ভৈরব উপজেলার ভৈরবপুর মধ্যপাড়া সাকিনস্থ সড়কের মাথা সংলগ্ন আনকমন পুষ্পকেন্দ্র এন্ড নার্সারী এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। সিয়াম (১৯), পিতা- আব্দুর রউফ, সাং-কমলপুর, ২। শফিক মিয়া (২৬), পিতা- মৃত শহিদ মিয়া, সাং- পলতাকান্দা, উভয় থানা-ভৈরব, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করেছে । এ সময় তাদের নিকট থেকে সর্বমোট ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিকাল ৪.৩০ মিনিটের সময় জব্দ তালিকামূলে জব্দ করেছে । অপরদিকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ)ফারুক আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় বৃহস্পতিবার ২ মে সারে নয়টার সময় কিশোরগঞ্জ সদর থানাধীন (পৌড়সভাস্থ) মোড়গমহল রোড জনৈক রতন বাবুর ফার্নিচার দোকানের সামনে পাকা রাস্তার উপর এক অভিযান পরিচালনা নূরু নূরু মিয়া (৪৯), পিতা- মৃত হোসেন আলী, সাং- মনিপুরঘাট (কাটাখালী), থানা- কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করেছে ।এ সময় তার হেফাজতে থাকা সর্বমোট ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে রাত ৯.৪৫ মিনিটের সময় জব্দ তালিকামূলে জব্দ করেছে । উপরোক্ত ০২টি ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১