আপডেট : ০৩ May ২০২৪
পটুয়াখালী প্রতিনিধি: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়ন এবং সাইবার সিকিউরিটি আইন সংশোধনের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজিত মানব বন্ধনে অংশগ্রহণ করেন পটুয়াখালীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি স্বপন ব্যানার্জী, সাবেক সভাপতি দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জালাল আহম্মেদ, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয় প্রমুখ। এসময় তারা সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগি আইন প্রণয়ন এবং সাইবার সিকিউরিটি আইন সংশোধনসহ মফস্বলে কর্মরত সংবাদকর্মীদের অষ্টম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবি জানান। ১৯৯১ সালের ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী ১৯৯৩সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩মে তারিখকে "ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে`র ( বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস) স্বীকৃতি দেয়া হয়। ওই দিন থেকে বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও দিবসটি পালন করছেন গনমাধ্যমকর্মীগন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১