বাংলাদেশের খবর

আপডেট : ০৩ May ২০২৪

ধামরাইয়ে নির্বাচনে প্রতীক পেয়ে প্রার্থী হলেন যারা


ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন,ভাইস-চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে পাঁচজনসহ তিন পদে মোট ১৮ জন মনোনয়নপত্র দাখিল অনলাইনে জমা দিয়েছেন। এমধ্যে ১৮ জনের মধ্যে চেয়ারম্যান পদ থেকে একজন উইড্র ও ভাইস চেয়ারম্যান পদ থেকে একজন প্রার্থীতা বাতিল ব্যাংক লোন থাকার কারনে। গত বৃহস্পতিবার ধামরাই উপজেলা নির্বাচনে ৬ জন চেয়ারম্যান প্রার্থী, ৫জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও মহিলা ভাইস চেয়ারম্যান ৫ জন প্রার্থী প্রতীক বরাদ্দ মার্কা পেয়েছেন।

চেয়ারম্যান পদে প্রতীক( মার্কা) পেয়েছেন যারা তারা হলেন ধামরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেস হোসেন( ঘোড়া মার্কা) , ঢাকা জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও ধামরাই উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা (দোয়াত কলম মার্কা ), সানোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ধামরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাসুদ খান লাল্টু (মটরসাইকেল মার্কা ), বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আহাম্মদ হোসেন (কই মাছ মার্কা ), বিশিষ্ট ব্যবসায়ী সুধীর চৌধুরী (হেলিকপ্টার মার্কা ) ও বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকা জেলা যুবলীগের সাবেক সদস্য আব্দুল লতিফ (আনারস মার্কা)।

ভাইস-চেয়ারম্যান পদে প্রতীক(মার্কা) পেয়েছেন তারা হলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন (চশমা মার্কা), ধামরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান খান (বৈদ্যুতিক বাল্ব), ঢাকা জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান (টিউবওয়েল মার্কা),গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি জুয়েল রানা (বই মার্কা), ও ইমরান খান (তালা চাবি) ।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতীক ( মার্কা) পেয়েছেন তারা হলেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার (ফ্যান মার্কা), জয়া হোসেন ( ফুটবল মার্কা), সুরাইয়া আক্তার (হাঁস মার্কা), খোদেজা বেগম(কলস মার্কা) ও আন্নিসা লাভলী (প্রজাপতি মার্কা) ।

ধামরাই উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহিদ হাসান বলেন, গতকাল বৃহস্পতিবার ঢাকা ডিসি অফিসে প্রার্থীদের প্রতীক বরাদ্দ মার্কা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফশিল অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঢাকা জেলার ধামরাই উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ মে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১