বাংলাদেশের খবর

আপডেট : ০৪ May ২০২৪

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে এক সাইবার অপরাধী আটক


কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ জেলা সদরের ইসলামিয়া সুপার মার্কেটের “ভাই ভাই কম্পিউটার এন্ড মোবাইল টেকনোলজি” নামক দোকান থেকে চোরাইকৃত মোবাইল ফোন, IMEI পরিবর্তন করার ডিভাইস, ডেক্সটপ সহ মোঃ মোহসিন ভুঁইয়া (৩৬) নামের ০১সাইবার অপরাধীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত মোঃ মোহসিন ভুঁইয়া মিঠামইন উপজেলার আটপাশা এলাকার মৃত আবুল কালাম ভুঁইয়ার ছেলে।

র‌্যাব জানায় র‌্যাব -১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলার সদরের ইসলামিয়া সুপার মার্কেটের “ভাই ভাই কম্পিউটার এন্ড মোবাইল টেকনোলজি” নামক দোকানে অবৈধ কার্মকান্ড পরিচালিত হচ্ছে। উক্ত বিষয়ের সত্যতা যাচাই এর জন্য শনিবার (৪ মে) বেলা ২ টা থেকে পৌনে চারটা পর্যন্ত র‌্যাব-১৪, সিপিসি-২,এর ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির এর নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার সদরের ইসলামিয়া সুপার মার্কেটের “ভাই ভাই কম্পিউটার এন্ড মোবাইল টেকনোলজি” নামক দোকানে এক অভিযান পরিচালনা করে সাইবার অপরাধী মোঃ মহসিন ভূঁইয়া(৩৬) কে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে চুরিকৃত মোবাইল-০৪টি, IMEI পরিবর্তন কাজে ব্যবহৃত ডেক্সটপ কম্পিউটার ও মনিটর-০১টি, IMEI পরিবর্তন করা ডিভাইস-০৪টি উদ্ধার করেছে।

গ্রেফতারকৃত সাইবার অপরাধীর বিরুদ্ধে ১৮৬০ সালের পেনালকোড আইনের ৪১৩ ধারা তৎসহ সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর ২২ ধারায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রহিয়াছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১