বাংলাদেশের খবর

আপডেট : ০৬ May ২০২৪

ফটিকছড়িতে ভাইস চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা


ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

ফটিকছড়িতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সমাজসেবক ও সংগঠক সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী।

শনিবার(৪মে) রাত ৯টায় সদরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- সাংবাদিক জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ।
সাংবাদিক আবু এখলাস ঝিনুকের সঞ্চালনায় মতবিনিময়ে বক্তব্য রাখেন- সাংবাদিক রফিকুল আলম, নাজিম উদ্দীন চৌধুরী, ফখরুল ইসলাম চৌধুরী, সৈয়দ মাসুদ,এমরান হোসেন, সাইফুর রহমান সোহান, আনোয়ার হোসেন ফরিদ, এরশাদ খোকন,মুহাম্মদ নাছির উদ্দিন, এম জুনায়েদ, নজিরুল ইসলাম, মোস্তফা কামরুল প্রমুখ।

সভায় উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী আগামী ২১মে অনুষ্ঠাতব্য উপজেলা নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং বৃহত্তর ফটিকছড়ি উপজেলার ভোটারদের নিকট তালা প্রতিকে ভোট ও দোয়া চান।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১