আপডেট : ০৬ May ২০২৪
ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে গত রোববার উপজেলা চত্বরে সরকারের সর্বজনীন পেনশন স্কিম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে 'সহায়তা কেন্দ্র ও রেজিস্ট্রেশন বুথ' উদ্বোধন করা হয়। এতে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার খান মো: আব্দুল্লা আল মামুন সভাপতিত্বে সহায়তা কেন্দ্র ও রেজিস্ট্রেশন বুথ' উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে স্হানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ( পিপিএম), উপজেলা প্রকৌশলী তরুণ কুমার বৈদ্য, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ কে এম মমিনুল হক, সমাজ সেবা কর্মকর্তা এ এম হাসান,ইউ ডি এফ এর কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, কৃষি কর্মকর্তা আরিফুর রহমান ও ধামরাই ইউপি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোবারক হোসেন সহ উপজেলা কর্মরত সকল সরকারি দপ্তরের কর্মকর্তা সহ সেবাগ্রহীতা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১