বাংলাদেশের খবর

আপডেট : ০৭ May ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় পৌঁছে দেয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

আগামীকাল বুধবার ৮মে প্রথম ধাপে ব্রাহ্মণবাড়িয়ার দুটি টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (০৭ মে) দুপুরে নাসিরনগর ও সরাইল উপজেলায় ১৭৭ টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কাছে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেয়া হয়। কড়া নিরাপত্তার মধ্যদিয়ে এসব সরঞ্জাম পৌছে দেয়া হয়।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: সাদেকুল ইসলাম জানান,সুষ্ঠ ও শান্তিপূর্ণ এবং শতভাগ অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সকল প্রস্তুতি সম্মপূর্ণ হয়েছে। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় বিপুল পরিমাণ পুলিশ, র‍্যাব, ৬ প্লাটুন বিজিবিসসহ আনসার বাহিনী দায়িত্ব পালন করবেন।

উল্লেখ, দুই উপজেলায় নির্বাচন পদে ১১জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বী করবেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১