আপডেট : ০৯ May ২০২৪
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের পতেঙ্গায় অবতরণের আগে দুর্ঘটনার কবলে পড়েছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীতে পতিত হয়েছে বিমানটি। বৃহস্পতিবার (৯ মে) সকালে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে। আহতাবস্থায় উদ্ধার হয়েছেন বিমানের দুই পাইলট। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এদিকে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছে নৌবাহিনী ও কোস্টগার্ড। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জাহাজ চলাচল। চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের উপকমিশনার শাকিলা সোলতানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে অবস্থিত বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে প্রশিক্ষণ শেষে নামার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় জরুরি অবতরণের আগে বিমানটির চাকার নিচের অংশে আগুন ধরে যায়। পরে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিমানটি অবতরণ করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় দুই পাইলট আহত হয়েছেন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১