আপডেট : ১২ May ২০২৪
ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। প্রাকৃতিক এই দুর্যোগে নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ১৬ জন। রোববার পশ্চিম সুমাত্রার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন। বন্যা ও ভূমিধসের ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। এছাড়া নিখোঁজ ১৬ জনের সন্ধানে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি। বিএনপিবি বলেছে, বন্যায় ৮৪টি আবাসন ইউনিট ও ১৬টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগ কবলিত এলাকায় দ্রুত পৌঁছানোর জন্য রাস্তা পরিষ্কারে ভারী সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। দেশটির এই মন্ত্রণালয় বলেছে, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন শেখ জালাল গ্রাম এবং সাল শহরের বাসিন্দারা। আকস্মিক এ বন্যায় ২ হাজার ৬৬৫টি বাড়ি পুরোপুরি অথবা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বন্যার কারণে ১ হাজার গৃহপালিত পশুপাখির সলিল সমাধি ঘটেছে। সূত্র: এএফপি, রয়টার্স।
পশ্চিম সুমাত্রা প্রদেশের দু’টি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্মকর্তারা। ইলহাম ওয়াহাব বলেছেন, ‘‘এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী ৩৪ জন মারা গেছেন। তাদের মধ্যে আগামের বাসিন্দা ১৬ জন এবং তানাহ দাতারের ১৮ জন।’’
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি এক বিবৃতিতে বলেছে, শনিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি-বন্যায় তানাহ দাতার অঞ্চলে ব্যাপক কাদা এসেছে। এতে পাঁচটি মহকুমা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, আকস্মিক বন্যায় দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। আফগান শরণার্থী বিষয়ক মন্ত্রণালয় রোববার (১২ মে) এক বিবৃতিতে বলেছে, ভয়াবহ বন্যায় বাঘলান প্রদেশে ৩১৫ জন নিহত এবং ১ হাজার ৬৩০ জন আহত হয়েছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১