বাংলাদেশের খবর

আপডেট : ১২ May ২০২৪

নব্বই বছর বয়সেও বয়স্ক ভাতার কার্ড কপালে জোটেনি বিশোকা রাণীর!


সাইফুল ইসলাম সিংগাইর মানিকগঞ্জ প্রতিনিধি:

প্রায় শত বছর বয়স বিশোকা রানীর । আশে পাশের দশ গ্রামেও তার বয়সী কোন নারী আর বেঁচে নেই। সরকারি নিয়ম অনুযায়ী পুরুষের পঁয়ষট্টি বয়স আর মেয়েদের বেলায় বাষট্টি বয়স হলেই ভাতার আওতায় আসবে। সেখানে বিশোকার বয়স নব্বই বছর। তাহলে আর কত বয়স হলে বয়স্ক কিংবা বিধবা ভাতা জোটবে তার ভাগ্যে বিশোকা রানী মন্ডল মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের হিন্দুবানিয়ারা গ্রামে কানাই মন্ডলের স্ত্রী । বিশোকা তিন সন্তানের জননী ।

চার যুগ আগে জটিল কঠিন রোগে স্বামী ইহধাম ত্যাগ করেন। জমি জামা বলতে স্বামীর রেখে যাওয়া ভিটে বাড়ী টুকই সম্পদ । স্বামী মারার যাওয়ার পর শুরু হয় নিস্ব বিশোকা মন্ডলের কষ্টের জীবন। অন্যের বাসা বাড়িতে ঝিয়ের কাজ, করে দুই মেয়ে এক ছেলে কে বড় করেন। কোন রকম অন্যের সাহায্য সহযোগিতায় দুই মেয়ে কে বিয়ে দেন। ছেলে সম্ভ মন্ডল কাঠ মিস্ত্রির কাজ করেন। আগের মত কাজ কর্ম নেই। যে টাকা কামাই রোজগার করেন তাতে মা স্ত্রী , দুই ছেলে নিয়ে সংসার চালানো কষ্ট হয় তার ।

অর্থের অভাবে বড় নাতির পড়াশুনা বন্ধ হয়ে গেছে অনেক আগেই, ছোট নাতিরও লেখা পড়া বন্ধের পথে। অভাবের সংসারের ঘানি টানতে টানতে অসুস্থ মাকে ঠিক মত ঔষধ পত্র ও ভাল খাবার দিতে পারেননা শম্ভু।বিশোকার এখন বয়স হয়েছে, অসুখ বিসুখে বাসা বেধেছে শরীরে। আগের মত কাজ তো দূরে থাক বাড়ী হতে অন্য কোথাও বের হতেও পারেননা । শ্বাস কষ্টে আক্রান্ত , কথা বলতে অনেক কষ্ট । শরীরে চামড়া বাজ পড়ে গেছে, হাতপা, বুকের হাড় গুনা যায়, দেহ যেন এক কংকালসার। বয়সের ভাড়ে নব্জ্য। মৃত্যু তার দরজায় কড়া নড়া লাড়ছে। জীবন প্রদীপ কখন যেন নিভে যায়। যে ঘরটিতে থাকেন তার চালা মরিচীকা ধরে ছিদ্র হয়ে গেছে। একটু বৃষ্টি হলেই নির্ঘুমরাত কাটাতে হয় তাদের।

সরকারি ভাবে কোন সাহায্য সহযোগিতা বলতে কোন কিছুই পাননি বিশোকার পরিবার । নির্বাচন আসলে মেম্বার চেয়ারম্যানরা সব দেওয়ার আশ্বাস দেন, যেই ভোট শেষ আর কোন খবর থাকেনা। যে কারণে একশত বছরেও বিশোকা রানী মন্ডলের ভাগ্যে জোটেনি বয়স ভাতা। বিশোকা মন্ডল বলেন আমাদের মেম্বার চেয়ারম্যান রা খোঁজই নিলনা এখন কোন সময় মরে যায় বলা যায় না । মরার আগে ছেলের ঘরটা মেরামত করে দিলে ঘরে শান্তিতে ঘুমাইয়া মরতে পারতাম উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু বলেন বিশোকা রানী মন্ডল যাতে বয়স্ক ভাতা সহ যাবতীয় সহযোগিতা পায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১