বাংলাদেশের খবর

আপডেট : ১২ May ২০২৪

কিশোরগঞ্জে র‌্যাবের হাতে বিপুল পরিমাণ ইয়াবা সহ আটক-০১


কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে ৯৮৩ পিচ ইয়াবাসহ মোঃ ইমরান মিয়া (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ সিপিসি-২ এর র‌্যাব সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ ইমরান মিয়া (৩৪) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আব্দুস সোবানের ছেলে।

রোববার (১২মে) সকাল ১১ টার দিকে কিশোরগঞ্জ জেলা সদরের বত্রিশ বাসস্ট্যান্ড এলাকা থেকে ৯৮৩ পিস ইয়াবা সহ তাকে আটক করেছে র সদস্যরা।র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতের‌্যাব সদস্যরা জানতে পারে যে একজন মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে করে ইয়াবা ট্যাবলেট নিয়ে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার চৌদ্দশত এলাকা হতে কিশোরগঞ্জ জেলা সদরের বত্রিশ এলাকায় আসতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে বিষয়টির সত্যতা যাচাইয়ের লক্ষ্যে র্্যাব সদস্যরা জেলা সদরের ৩২ বাস্ট্যান্ড এলাকায় একটি তল্লাশী চৌকি বসিয়ে অভিযান পরিচালনা করার সময় তল্লাশী চৌকি থেকে গাড়ি থামিয়ে মোঃ ইমরান মিয়ার দেহ তল্লাশি করে তার হেফাজতে থাকা ৯৮৩ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে আটক করে।

এসময় আটককৃত ইমরানের কাছ থেকে ৯৮৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল, নগদ ৫ হাজার ৪ শত টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে।

র‌্যাব-১৪ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির সংবাদ মাধ্যম কে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রহিয়াছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১