বাংলাদেশের খবর

আপডেট : ১৩ May ২০২৪

দুই পলাতক আসামি গ্রেপ্তার


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

রাজধানী ঢাকা থেকে দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের পূর্ব বয়সা গ্রামের ইব্রাহিম হাওলাদারের ছেলে রনি হাওলাদার এবং সাহাজিরা গ্রামের শুশিল দেবনাথের ছেলে তপন দেবনাথ। তাদের বিরুদ্ধে পৃথক মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, শনিবার ঢাকার মোহাম্মদপুর ও সায়েদাবাদ এলাকায় গৌরনদী মডেল থানার এএসআই আসাদুল ইসলাম ও আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১