আপডেট : ১৩ May ২০২৪
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক যুদ্ধাপরাধী অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।রবিবার (১২ মে) রাতে র্যাব-১১ কুমিল্লার একটি দল জেলার সদর দক্ষিণ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সোমবার (১৩ মে) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন র্যাব-১১ কুমিল্লার উপপরিচালক মাহমুদুল হাসান। ওই আসামি মো. আবু বক্কর সিদ্দিক (৮০)। তিনি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার উত্তর কদমতলা এলাকার মান্দার সরদারের ছেলে। র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, জেলার সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এর গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন কুমিল্লায় তার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১