আপডেট : ১৪ May ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিতু মিয়া (৩০) নামের একজন নিহত হয়েছেন। এঘনায় সিএনজি ও মোটরসাইকেলে থাকা ৫জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১০টায় বিজয়নগর টু ব্রাহ্মণবাড়িয়া সড়কের দত্তখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জিতু মিয়া বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বড়খোলা এলাকার কয়লান মিয়ার ছেলে। সিএনজিতে থাকা প্রত্যক্ষদর্শী আহত কয়লান মিয়া জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য ছেলে জিতু মিয়াকে নিয়ে সিএনজিতে উঠি। শহরের কাছাকাছি পৌঁছালে দত্তখোলা নামক স্থানে আসলে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা একটি মোটরসাইকেল সিএনজিতে মুখোমুখি ধাক্কা দিলে আমি সহ সিএনজিতে থাকা জিতু মিয়াসহ সবাই আহত হয়। আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিতু মিয়াকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, আমিও মাথায় আঘাত পেয়েছি। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, আমাকে কেউ জানায়নি। আপনার মাধ্যমে জানতে পারলাম। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১