বাংলাদেশের খবর

আপডেট : ১৪ May ২০২৪

শত কষ্টের মাঝে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে কারিমা: কলেজে ভর্তি নিয়ে শঙ্কা


কাজী মফিকুল ইসলাম,আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

বাবা পেশায় একজন দর্জি। মা হলো গৃহিণী।  অদম্য ইচ্ছের কাছে দারিদ্র্যতা যে কখনো বাধা হয়ে দঁড়াতে পারে না তার বাস্তব প্রমাণ দেখিয়ে দিলেন মেধাবী শিক্ষার্থী কারিমা আক্তার। সে এবার এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। কারিমা  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের নাছরিন নবী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করেন।

কারিমা আক্তার পৌর শহরের মসজিদপাড়া এলাকার মোহাম্মদ  কবির  হোসেনের মেয়ে। দুই বোনের মধ্যে কারিমা সবার বড়। পড়া লেখার প্রতি অধির আগ্রহ থাকায়  দারিদ্রতা তাকে ধামিয়ে রাখতে পারেনি। তার এই সাফল্য মা বাবা শিক্ষকসহ এলাকার মুখ উজ্জল করেছে ।

অদম্য মেধাবী কারিমা আক্তার জানায়, আমি ছোটবেলা থেকেই অনেক অভাব আর কষ্টের মধ্য থেকে লেখাপড়া করেছি। বাবা মায়ের প্রচেষ্ঠা বিদ্যালয়ের  শিক্ষকদের সার্বিক সহযোগিতা এবং  নিজের অদম্য ইচ্ছের কারণেই আজ ভাল ফলাফল অর্জন করেছি। তারা যদি আমার পাশে না থাকতো আমি হয়তো এ ফলাফল করতে পারতাম না। আমার ইচ্ছা ডাক্তার হওয়ার। এ জন্য সকলের কাছে দোয়া চাই। ডাক্তার হয়ে যেন মানুষের সেবা করতে পারি।

এদিকে মেয়ের ভালো ফলাফলে খুশি হলেও  উচ্চ শিক্ষা নিয়ে যেন মাথায় বাজ পড়েছে বাবা মোহাম্মদ কবির হোসেন। তিনি বলেন মেয়েকে নিয়ে অনেক স্বপ্নই দেখি তবে সাধ আর সাধ্যের মধ্যে দারিদ্রতার সীমাবদ্ধতা রয়েছে।  তার উচ্চ শিক্ষাসহ লেখা পড়া চালিয়ে নিতে পারবো কি না, তা নিয়ে এখন দু:শ্চিন্তায়  আছি।

আখাউড়া নাছরিন নবী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিক বলেন, কারিমা আক্তার ষষ্ঠ শ্রেণি থেকেই একজন মেধাবী শিক্ষার্থী। সে নিয়মিত বিদ্যালয়ে আসতো। পড়াশুনার প্রতি যতেষ্ঠ মনোযোগি ছিল।  আমরা সব সময় তাকে সহযোগিতা করেছি।  তাছাড়া বিভিন্ন শ্রেণির পরীক্ষায় সে মেধার পরিচয় দিয়েছে। সে এই বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১