আপডেট : ১৫ May ২০২৪
শরীয়তপুর প্রতিনিধি: জাজিরায় টিনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রানা মৃধা (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে উপজেলার পালেরচর ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে। রানা মৃধা ওই এলাকার দেলোয়ার মৃধার স্কুল পড়ুয়া ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন মঙ্গলবার দুপুরে দেলোয়ার মৃধা বসতঘর নতুন করে মেরামত করছিলেন। ঘরের একটি টিনের চালা সরাতে সাহায্য করছিল স্কুল পড়ুয়া ছেলে রানা মৃধাসহ বেশ কয়েকজন। এসময় টিনের চালাটি অসতর্কতাবসত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসলে বিদ্যুতায়িত হয়ে অসুস্থ হয়ে পড়ে রানা মৃধা। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী আবুল ভূঁইয়া বলেন, আমরা হাতে হাতে অনেকে মিলে দেলোয়ার ভাইয়ের টিনের চালা অন্যত্র সরিয়ে নিচ্ছিলাম। হঠাৎ করে দেখি রানা মাটিতে পড়ে রয়েছে। তখন ওপরে তাকিয়ে দেখি চালাটি বিদ্যুতের তারে লাগানো। তখন সবাই রানাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাই। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১