আপডেট : ১৭ May ২০২৪
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সোনারং ব্রিজ হতে বেতকা চৌরাস্তা পর্যন্ত নির্মাণাধীন সড়কের কার্পেটিং কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার (১৭ মে) সকালে উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম (রাজু), কনসালটেন্ট মো: নজরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম এবং ঠিকাদার প্রতিনিধি এর উপস্থিতিতে কার্পেটিংয়ের কাজ শুরু করা হয়। জানাযায়, উপজেলার সোনারং ব্রীজ হতে বেতকা চৌরাস্তা (চেই: ০০-৩৮৭৪ মি:) পর্যন্ত আনুমানিক পাঁচ কোটি টাকা ব্যায়ে নির্মাণাধীন সড়কের কার্পেটিংয়ের কাজ চলমান রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান Nak -AA(JV) এর মাধ্যমে কাজটি বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় গাড়ি চালকরা জানান, সোনারং ব্রীজ থেকে বেতকা চৌরাস্তা পর্যন্ত সড়কটির কাজ শেষ হলে আমরা নির্বিঘ্নে আমরা চলাচল করতে পারবো। সড়কটি আগে ভাঙাচুড়া ছিল, গাড়ি উল্টে যেত, দুর্ঘটনা ঘটতো, সড়কটির কাজ দ্রুত চলছে। এবিষয়ে উপজেলা প্রকৌশলী শাহ্ মোয়াজ্জেম (রাজু) জানান, জনসাধারনের নির্বিঘ্ন চলাচলের কথা চিন্তা করেই দ্রুত কার্পেটিং এর কাজ শুরু করা হয়েছে। আশা করছি খুব দ্রুতই কার্পেটিং কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য সড়কটি খুলে দেয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১