আপডেট : ১৮ May ২০২৪
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: কলার কাঁদি নিয়ে ঝগড়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের অবিলের বাজারে। শুক্রবার রাত ২ টার দিকে বড় ভাই শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল জানায়- এ ঘটনায় চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃতরা হল হেলালী বেগম (২০), আলিফা বেগম (৪০), মাসুম (২৫), আশরাফুল (১৭)। মৃত্যু শফিকুল ইসলাম রনচন্ডী ইউনিয়নের অবিলের বাজার গ্রামের মৃত্যু সাহাব উদ্দিনের বড় ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- শুক্রবার দুপুরে কলা গাছ কেটে একটি কলার কাঁদি বাড়িতে নিয়ে আসে ছোট ভাই দুলু মিয়া (৪৫)। এ সময় বড় ভাই শফিকুল ইসলাম কলার কাঁদিটি তাদের তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দিতে বলেন। ছোট ভাই দুলু মিয়া কলার ভাগ কাউকে দিতে অস্বীকৃতি জানায়। এসময় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে ছোট ভাই দুলু মিয়া লাঠি দিয়ে বড় ভাই শফিকুল ইসলামের মাথায় আঘাত করে। শফিকুল ইসলাম মাটিতে লুঠে পড়ে যায়। তার স্ত্রী মহছিনা বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এলাকাবাসী ওই দম্পত্তিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই দিন (শুক্রবার) রাত ২ টার সময় শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার স্ত্রী মহছিনার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন- কলার কাঁদি নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই বড় ভাইয়ের মাথায় আঘাত করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের গ্রেফতার করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১