বাংলাদেশের খবর

আপডেট : ১৮ May ২০২৪

চরফ্যাসনে বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু 


চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইকরা নামের ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।  ওই সময় শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন বলে জানা গেছে।

শনিবার (১৮ মে) দুপুরের দিকে উপজেলার দুলারহাট থানার আহাম্মদপুর ইউনিয়ন ফরিদাবাদ গ্রামের ৬ নং ওয়ার্ডে এই দূর্ঘটনা ঘটে। 

নিহত ইকরা ওই গ্রামের আব্দুল জলিলের মেয়ে সন্তান। পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে তিন বছর বয়সী শিশু ইকরার মা ঘরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ঠিক ওই সময়ই শিশুটি বিদ্যুতের প্লাগ স্পর্শ করায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়।

পরে পরিবারের সদস্যরা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। দুলারহাট থানার (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১