বাংলাদেশের খবর

আপডেট : ২২ May ২০২৪

কলকাতায় এমপি আনারের মরদেহ উদ্ধার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে ভারতের কলকাতায় পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, এমপি আনার খুনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে বেশি কিছু বলা যাবে না। বুধবার (২২ মে) ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা যৌথভাবে (দুদেশের পুলিশ) কাজ করছি। তদন্তের স্বার্থে ইন্ডিয়ান পুলিশ আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইছে তা আমরা দিচ্ছি।

এমপি আনার হত্যার ঘটনায় দুদেশের সম্পর্কের মধ্যে কোনো অবনতি ঘটবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১