বাংলাদেশের খবর

আপডেট : ২২ May ২০২৪

গোপালগঞ্জের দু’টি মুকসুদপুর কাশিয়ানি উপজেলায় বিজয়ী হলে যারা


গোপালগঞ্জ প্রতিনিধি:

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে কাশিয়ানী উপজেলায় দোয়াত কলম প্রতীক নিয়ে বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন এবং মুকসুদপুর উপজেলা ঘোড়া প্রতীক নিয়ে মো. কাবির মিয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া কাশিয়ানী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মো. জামিনুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জিনাত রেহানা খান এবং মুকসুদপুর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে শাহারিয়ার কবির ও তানিয়া আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবীর তাদেরকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

কাশিয়ানী উপজেলা :

কাশিয়ানী উপজেলার ৭৫ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এসব কেন্দ্রের ফলাফলে বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন দোয়াত কলম প্রতীক নিয়ে ৩২ হাজার ৫৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুন্সি ফররুখ হোসাইন মিন্টু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ১১২ ভোট। কাজী নুরুল আমিন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৫৫৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মো. জামিনুর রহমান উড়োজাহাজ প্রতীক নিয়ে ৩৬ হাজার ১৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দীনবন্ধু মন্ডল তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ২১২ ভোট। আবুল কালাম আজাদ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৯৭২ ভোট। সুলতান আহমেদ মোল্যা চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ১৬৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জিনাত রেহানা খান প্রজাপতি প্রতীক নিয়ে ২৭ হাজার ১৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহাগী রহমান মুক্তা পদ্ম ফুল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৭৬১ ভোট। মোছা. শামচুন্নাহার হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৩৯৯ ভোট। তুলি আক্তার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩০৪ ভোট।

মুকসদুপুর উপজেলা:

মুকসুদপুর উপজেলায় রয়েছে ৯৬টি কেন্দ্র। এসব কেন্দ্রের ফলাফলে মো. কাবির মিয়া ঘোড়া প্রতীক নিয়ে ৫৪ হাজার ৫শ ৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এম মহিউদ্দিন আহম্মদ মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৪২ হাজার ৮শ ১১ ভোট। আবুল কাসেম রাজ দোয়াত কলম প্রতীক নিয়ে পান ২৮ হাজার ৫শ ৪২ ভোট। মো. কাইমুজ্জামান রানা আনারস প্রতীক নিয়ে পান ৩ হাজার ২শ ১৫ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে শাহারিয়ার কবির চশমা প্রতীক নিয়ে ৩৩ হাজার ৮শ ৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রবিউল ইসলাম উড়োজাহাজ প্রতীক নিয়ে পান ৩২ হাজার ৭শ ১৫ ভোট। সঞ্জিত সরকার টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৭৪ ভোট। মো. দুলাল মুন্সী মাইক প্রতীক নিয়ে পেয়েছে ২৫ হাজার ৬শ ১১ ভোট। দুলাল হোসেন তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৩শ ৩২ ভোট।

অন্যদিকে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তানিয়া আক্তার হাঁস প্রতীক নিয়ে ৬২ হাজার ৪শ ৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাজমা বেগম কলস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৮শ ৫৬ ভোট। রিনা বেগম ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৯শ ৯৩ ভোট।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১