বাংলাদেশের খবর

আপডেট : ২২ May ২০২৪

উপজেলা নির্বাচন

নীলফামারীর কিশোরগঞ্জে নির্বাচিত হলেন যারা


কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে রশিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান পদে মাহুবুবর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে স্বপ্না খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ৯২ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দি প্রার্থীর চেয়ে মাত্র ১৪২ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রশিদুল ইসলাম (ঘোড়া প্রতিক)। তার প্রাপ্ত ভোট ২৮৩৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী (বর্তমান চেয়ারম্যান) উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ্ মোঃ আবুল কালাম বারী (আনারস) প্রতিকে পেয়েছেন ২৮২০১ ভোট। এছাড়া চেয়ারম্যান পদে মশিয়ার রহমান (মোটর সাইকেল) প্রতিকে ১৫৩২০ ভোট, পতিরাম চন্দ্র রায় (চিংড়ি মাছ) প্রতিকে ১৩৫৮৭ ভোট, রাশেদুজ্জামান (লাঙ্গল) প্রতিকে ৬০৯২ ভোট, বিপ্লব কুমার সরকার (হেলিকপ্টার) প্রতিকে ৩১০৫ ভোট, তাহসান (দোয়াত কলম) প্রতিকে ৯৩৫ ভোট ও আমিরুল ইসলাম (কাপ-পিরিচ) প্রতিকে ৩৭৩ ভোট পেয়েছেন।

এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মাহুবুবর রহমান ২১১২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোজাহিদ ইসলাম সুরুজ (বই) প্রতিকে ১৭৮৯৩ ভোট পেয়েছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ভুবন চন্দ্র মহন্ত (চশমা) প্রতিকে ১৭৬৬৩ ভোট, বরকত-ই-খুদা (উড়োজাহাজ) প্রতিকে ১১৩৩৫ ভোট, মোজাহার হোসেন (টিয়া পাখি) প্রতিকে ৯৯৬৩ ভোট, সিদ্দিকুর রহমান (মাইক) প্রতিকে ৯৫২৯ ভোট ও যাদু মিয়া (তালা) প্রতিকে ৬৫৬৪ ভোট পেয়েছেন।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে স্বপ্না খাতুন। ফুটবল প্রতিকে তিনি ভোট পেয়েছেন ৩৬০১৫ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন রোকসানা পারভিন (হাঁস) প্রতিকে ২৭৬২৩ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী রানী (সেলাই মেশিন) প্রতিকে ১৪৩৭৪ ভোট, বিনা রানী (কলস) প্রতিকে ১০৫৩১ ভোট ও পল্লবী রানী সরকার (প্রজাপতি) প্রতিকে ৪৪৪৭ ভোট পেয়েছেন।

সহকারি রিটার্নিং অফিসরা ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা জানান- সব কেন্দ্রের ফলাফল এক করে বেসরকারি ভাবে ফলাফল দেয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১