আপডেট : ২৪ May ২০২৪
নড়াইল প্রতিনিধি: আগামী ২৮ মে- বাংলাদেশ আওয়ামী যুবলীগ,নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলন সফল করার লক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। আজ শুক্রবার বেলা ১২ টায় শহরের পালকি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আওয়ামী যুবলীগ,নড়াইল জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ আওয়ামী যুবলীগ,নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে সাংবাদিকদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করা হয় । সভায় জানানো হয় ২৮ তারিখের নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত কুমার পাল । বাংলাদেশ আওয়ামী যুবলীগ,নড়াইল জেলা শাখার যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন এর সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জয়দেব নন্দী,দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গাউসুল আযম মাসুম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাহফুজুর রহমানসহ কেন্দ্রীয় কমিটি ও জেলা উপজেলা পৌর শাখার নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১