বাংলাদেশের খবর

আপডেট : ২৪ May ২০২৪

দিল্লির আলিপুরের কার্নিভাল রিসোর্টে ভয়াবহ আগুন


আন্তর্জাতিক ডেস্ক: 

দিল্লির আলিপুর এলাকায় কার্নিভাল রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ মে) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান হেরাল্ড এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আগুনের ভিডিও ইতোমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চলছে।

এছাড়াও দমকল ইউনিটের ১০টি গাড়ি, পুলিশ ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১