বাংলাদেশের খবর

আপডেট : ২৭ May ২০২৪

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী মন্টু মিয়াকে (৪৭) আটক করেছে পুলিশ। সোমবার সকালে নিজবাড়ী থেকে তাকে আটক করা হয়। এর আগে সোমবার ভোর রাতে জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী এলাকায় এ ঘটনা ঘটে। আটক মন্টু ওই গ্রামের আজিজার রহমানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ বলেন, স্বামী মন্টু মিয়া স্ত্রী মানজুমা খাতুনকে সব সময় সন্দেহ করতো। এ নিয়ে তাদের মাঝে ঝগড়া লেগেই থাকতো। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর রাতেও ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্বামী মন্টু মিয়া শ্বাসরোধ করে তার স্ত্রীকে হত্যা করে বলে অভিযোগ উঠে । পরে খবর পেয়ে সকালে থানা থেকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মন্টু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী জানান, মন্টু মিয়া, তার স্ত্রী মানজুমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করেছে এমন অভিযোগের খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং স্বামী মন্টু মিয়াকে আটক করে জিজ্ঞাবাদ করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১