আপডেট : ২৮ May ২০২৪
নীলফামারী প্রতিনিধি: বয়স্কদের সুস্থ্য রাখতে নীলফামারী জেলা শহরের বড় মাঠের ‘ওয়াক ওয়েতে’ যুক্ত হলো আরো ১৬০ মিটার সড়ক। যা এখন এক হাজার ৬৬০ মিটারে বর্ধিত করা হচ্ছে। এর ফলে চক্রাকারে পরিণত হলো হাটাঁর এই সড়কটি। গত সোমবার দুপুরে নতুন করে যুক্ত হওয়া সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, নীলফামারী পৌরসভার প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমান মুক্তি, জেলা পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য ইসরাত জাহান পল্লবী, টাউন ক্লাবের সাধারণ সম্পাদক প্রকৌশলী জুলফিকার আলী প্রমুখ। নীলফামারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা জানান, ইতোপুর্বে বড়মাঠে হাঁটার জন্য দেড় কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছিলো। এই সড়কে একজন প্রাত ভ্রমণকারী কিংবা সান্ধ্যকালীন ভ্রমণকারীকে যেকোন একদিকে গিয়ে আবার ফিরে আসতে হতো। এখন আর সেটি করতে হবে না। এখন তা বাড়িয়ে এক হাজার ৬৬০ মিটার করা হয়েছে। এই সড়ক নির্মাণে খরচ হয়েছে প্রায় ৯০লাখ টাকা। তিনি আরো জানান, ওয়াকওয়ের পাশে গাছ লাগানো, বসার বেঞ্চ তৈরি করা হবে আবারো নতুন করে। এরফলে সৌন্দর্য যেমন বৃদ্ধি পাবে তেমনি ভ্রমণকারী মানুষরাও স্বাচ্ছন্দ বোধ করবেন।
নীলফামারী পৌরসভার মেয়র জানান, বড় মাঠে ওয়াকওয়ে নির্মাণ দীর্ঘদিনের দাবী ছিলো এলাকার মানুষের। বিশেষ করে শারীরীক সুস্থ্যতার জন্য যারা নিয়মিত হাঁটাহাঁিট করে তাদের জন্য এই সড়ক বিশেষ উপকারে এসেছে। নতুন করে ১৬০মিটার যুক্ত হওয়ায় চক্রাকারে পরিনত হলো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১