আপডেট : ২৮ May ২০২৪
নড়াইল প্রতিনিধি: দীর্ঘ ২৮ বছর পতিক্ষার পর মঙ্গলবার ২৮ মে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী- যুবলীগ,নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে। সকাল থেকে নানা প্লেকার্ড ফেস্টুন হাতে নিয়ে নানা রঙ্গকেরঙ্গে গেঞ্জি গায়ে তৃণমূল নেতাকর্মীরা সম্মেলনের মাঠ সুলতান মঞ্চে আসতে শুরু করে দেখতে দেখতে কানায় কানায় মিলন মেলায় পরিণত হয় নেতা কর্মীদের পদচারণায়। বেলা ১২টায় কেন্দ্রীয় নেতারা জেলা যুবলীগের সম্মেলন স্থান ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে আসেন। পরে সুলতান মঞ্চ চত্বরে সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম এমপি। নড়াইল জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তুজা এমপি,নড়াইল -১ আসনের সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তি,নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড, সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজামউদ্দিন খান নিলূ, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা নিক্সন চৌধুরী এমপি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত কুমার পাল , বাংলাদেশ আওয়ামী-যুবলীগের সাংগঠনিক সম্পাদক ( ভারপ্রাপ্ত) ড. শামীম আল সাইফুল সোহাগ,বাংলাদেশ আওয়ামী-যুবলীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, নড়াইল পৌর ময়ের আঞ্জুমান আরা নড়াইল জেলা যুবলীগৈর যুগ্ম আহবায়ক গাউসুল আযম মাসুম ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাহফুজুর রহমান অনুষ্ঠান পরিচালন করেন। সম্মেলনে নড়াইল জেলা যুবলীগ ,ছাত্রলীগসহ বাংলাদেশ আওয়ামী লীগের অংঙ্গ সংগঠনের প্রায় ১০হাজার নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১