বাংলাদেশের খবর

আপডেট : ৩০ May ২০২৪

ফলাফল নিয়ে নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ


নীলফামারী প্রতিনিধি

পরাজয় মেনে নিলেও ফলাফলে অসঙ্গতির কথা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী (ফুটবল প্রতীকে) প্রার্থী আরিফা সুলতানা লাভলী। বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে নীলফামারী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বলেন, সদরের চওড়া বড়গাছা,লক্ষীচাপ, গোড়গ্রাম ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের অসঙ্গতির কথা তুলে ধরেন তিনি।

আরিফা সুলতানা লাভলী অভিযোগ করে বলেন, ভোটার উপস্থিতি কম থাকা সত্ত্বেও কিছু কেন্দ্রের ফলাফলে এক হাজার থেকে দেড় হাজার ভোট দেখানো হয়েছে পছন্দের প্রার্থীর। যা বাস্তব সম্মত নয়। উদাহরণ স্বরূপ তিনি বলেন, কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ১৪৭টি ভোট কাস্ট হয়েছে দেখানো হয়েছে। একই পরিমাণ ভোট দেখানো হয়েছে লক্ষীচাপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও। এ থেকে বোঝা যায় ফলাফল প্রকাশে অসংগতি রয়েছে।

তিনি আরো বলেন, হয়ত কোনোভাবে আমাকে দাবিয়ে রাখার জন্য এ ঘটনা ঘটানো হতে পারে।
জানতে চাইলে নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটারিং কর্মকর্তা মেহেদী হাসান জানান, নির্বাচনের ফলাফল নিয়ে কারো অভিযোগ থাকলে এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করতে পারেন। নির্বাচন কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত দেবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১