আপডেট : ৩১ May ২০২৪
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: তৃণমূল পর্যায়ে জনঅংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে । বৃহস্পতিবার(৩০ মে) ১২ টার দিকে ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান আলহাজ্ব দেওয়ান জিন্নাহ লাঠুর সভাপতিত্বে ও ইউপি সদস্য সাদেক হোসেনের পরিচালনায় ইউপি সচিব উজ্জ্বল হোসেন ১ কোটি ৮৯লক্ষ ১ হাজার ৬ শত ৪৯: টাকা ৫০ পয়সা বাজেট ঘোষণা করেন। এ বাজেট সভায় বক্তব্য দেন বায়রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ দুলাল চন্দ্র সরকার, প্যানেল চেয়ারম্যান আজাহার উদ্দিন, ইউপি সদস্য শাহজাহান, ফরসেদ আব্দুস সামাদ, কামরুল ইসলাম পল্টু অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়রা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, বায়রা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মোঃ জিলান, ইউপি সদস্য , মামুন, লুৎফা বেগম, সেলিনা আক্তার, প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১