বাংলাদেশের খবর

আপডেট : ৩১ May ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যান-অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শুক্রবার (৩১ মে) সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গৌতমপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিথুন (২৮) সদর উপজেলার চান্দিয়ারা গ্রামের আলাউদ্দিনের ছেলে ও একই উপজেলার সুতিয়ারা গ্রামে নুরুল ইসলামের ছেলে শামছু মিয়া (২৪)। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিখাতা হাইওয়ে থানার এসআই সারোয়ার জানান, শুক্রবার সকালে সুহিলপুর ইউনিয়নের গৌতমপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে নাসিরনগরগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। বাকিদের উদ্ধার করে স্হানিয় ঘাটুরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১