বাংলাদেশের খবর

আপডেট : ৩১ May ২০২৪

গাজীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবসে মানববন্ধন ও র‍্যালী


গাজীপুর মহানগর প্রতিনিধি:

হটাও টোবাকো বাঁচাও দেশ ধূমপানমুক্ত বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে,বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে শুক্রবার (৩১ মে) সকাল ১০ টায় গাজীপুর নগরীর রাজেন্দ্রপুর চৌরাস্তায় ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটি গাজীপুর জেলা ও মহানগরের উদ্যোগে মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির গাজীপুর মহানগরের সাধারণ সম্পাদক আবির হাসান তুষারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের কাউন্সিলর ছবদের হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন ধূমপান মুক্ত বাংলাদেশ চাই সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহেল আরমান, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।

পরে মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ ধূমপানের কুফল সম্পর্কে বিশদ আলোচনা করেন। তারা বলেন ধূমপানকে প্রাথমিক ভাবে প্রতিরোধ করাই হচ্ছে প্রধান লক্ষ্য। ধূমপান থেকেই বড় বড় নেশায় জড়িয়ে পড়ে উঠতি বয়সের ছেলেমেয়েরা। ধুমপানকে না বলি ধূমপান মুক্ত জীবন গড়ি এটাই ছিল মানববন্ধন এর মূল বক্তব্য। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১